শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • সচিবদের দিকনির্দেশনায় পে স্কেল সুপারিশ

    সচিবদের দিকনির্দেশনায় পে স্কেল সুপারিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নবম পে স্কেল সংক্রান্ত বিষয়ে কমিশন সব মন্ত্রণালয়ের ৭০ জনের বেশি সচিবের সঙ্গে চার দফা বৈঠকে মতবিনিময় করেছে এবং প্রয়োজনীয় মতামত সংগ্রহ করেছে। তারা আকাশচুম্বী সুপারিশের পরিবর্তে বাস্তবসম্মত সুপারিশ করার ওপর জোর দিয়েছেন।

    পে কমিশন সূত্রে জানা যায়, অনলাইনে মতামত গ্রহণের পাশাপাশি এখন পর্যন্ত আড়াই শতাধিক সংগঠনের সঙ্গে আলোচনা করা হয়েছে। সবশেষ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত সংগ্রহ করা হয়। সুপারিশ প্রণয়নে তাদের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।

    কমিশনের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানান, ‘সচিবদের মতামত নেয়া অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। কারণ সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব নয়। তাই তাদের সঙ্গে ধাপে ধাপে সভা করা হয়েছে। তারা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। এগুলো বর্তমানে পর্যালোচনা চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ জমা দিতে পারবে বলে আশা করছি।’
     
    এদিকে সুপারিশ চূড়ান্ত করতে পূর্ণোদ্যমে কাজ চলছে জানিয়ে কমিশনের সদস্যরা বলছেন, এরইমধ্যে কাজের অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। শিগগিরই চূড়ান্ত সুপারিশ জমা দেয়া হতে পারে। এ ক্ষেত্রে সর্বনিম্ন বেতন কাঠামো এবং গ্রেড পুনর্বিন্যাসের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন