শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • বঙ্গোপসাগরে আবারো ভূমিকম্প

    বঙ্গোপসাগরে আবারো ভূমিকম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাত্র চারদিনের ব্যবধানে আবারো বঙ্গোপসাগরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

    সোমবার (১ ডিসেম্বর) ভারতের স্থানীয় সময় দুপুর ২:৩২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই তথ্য নিশ্চিত করেছে।

    তারা বলছে এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভারতের ত্রিপুরার বেলোনিয়া শহর থেকে ৩৩৪ কিলোমিটার দক্ষিণে, মিজোরামের থেনজল শহর থেকে ৩৬৯ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণ-পশ্চিমে, মিজোরামের সেরছিপ শহর থেকে ৩৭৮ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণ-পশ্চিমে ও পশ্চিমবঙ্গের হলদিয়া শহর থেকে ৩৯০ কিলোমিটার পূর্ব–দক্ষিণ-পূর্বে। এবং এর মাত্রা ছিলো ৪ দশমিক ০।

    ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৪ দশমিক ০।

    অন্যদিকে ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৪ দশমিক ২। এর গভীরতা ছিলো মাত্র ৫৭ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিলো ভারতের নবরংগপুর শহর থেকে ২৮৮ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণ–পূর্বে এবং ভারতের বিশাখাপত্তনম শহর থেকে ১০২ কিলোমিটার দক্ষিণ–পূর্বে।

    এর আগে গত শনিবার (২৭ নভেম্বর) বঙ্গোপসাগর ভূমিকম্প অনুভূত হয়েছিলো। ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার প্রথম প্রহরে রাত ৩টা ২৯ মিনিট ৫৫ সেকেন্ডে বঙ্গোপসাগর এলাকায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিলো ৪.০। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো মাত্র ১০ কিলোমিটার। আর কেন্দ্র থেকে টেকনাফের দূরত্ব ছিল ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

    গত ২১ নভেম্বর বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওইদিন সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূ-কম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিলো নরসিংদীর মাধবদী।

    ২১ নভেম্বরের মাঝারি মানের ওই ভূমিকম্পে সারাদেশে ১০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়াও ভূমিকম্পের সময় ভবন থেকে মাথায় ইট খসে পড়ে ও আতঙ্কে ভবন থেকে লাফিয়ে সারাদেশে অন্তত ৪ শতাধিক মানুষ আহত হন।

    পরবর্তীতে এখনও পর্যন্ত কয়েক দফায় বাংলাদেশে আরো অন্তত ৬ বার ভূকম্পন অনুভূত হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন