শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • ভোটের সময় পুলিশদের থাকতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ : প্রধান উপদেষ্টার নির্দেশ

    ভোটের সময় পুলিশদের থাকতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ : প্রধান উপদেষ্টার নির্দেশ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার স্বার্থে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    বৃহস্পতিবার (৪ ডিসেম্বর, ২০২৫) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এই নির্দেশনা দেন।

    প্রধান উপদেষ্টা বলেন, "একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে, যাতে ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারেন।"

    তিনি আরও উল্লেখ করেন, সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করবে এবং এই প্রক্রিয়ায় কোনো ধরনের পক্ষপাতিত্ব সহ্য করা হবে না। উপস্থিত পুলিশ কর্মকর্তারা প্রধান উপদেষ্টাকে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

    প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচন একটি সাধারণ নির্বাচন নয়, গণ-অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। তাই এটি শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নির্বাচন, এবং সেভাবেই পুলিশকে দায়িত্ব পালন করতে হবে।

    প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে, তাই ধাত্রীর দায়িত্ব পালন করতে হবে পুলিশকে।’ তিনি বলেন, তিনি কাপুরুষের মতো বসে থাকতে নয়, বরং শহীদদের স্বপ্ন পূরণে কাজ করতে চান।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন