শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • প্রাথমিক শিক্ষার অবস্থা হতাশাজনক : পররাষ্ট্র উপদেষ্টা

    প্রাথমিক শিক্ষার অবস্থা হতাশাজনক : পররাষ্ট্র উপদেষ্টা
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রাথমিক শিক্ষার সার্বিক পরিস্থিতিকে 'ভয়ঙ্কর খারাপ' বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. মো. তৌহিদ হোসেন। তিনি এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নতির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

    শনিবার (৬ ডিসেম্বর, ২০২৫) সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    ড. তৌহিদ হোসেন বলেন, "একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার প্রাথমিক শিক্ষার ভিত্তির ওপর। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রাথমিক শিক্ষার অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক, যা ভয়ঙ্কর খারাপ পর্যায়ে পৌঁছেছে।"

    তিনি আরও বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার কাজ করছে এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই বিষয়ে আরও বেশি মনোযোগ দিয়ে কাজ করার আহ্বান জানান।

    পররাষ্ট্র উপদেষ্টা প্রাথমিক শিক্ষার মান নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে বলেন, প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা “ভয়ঙ্কর খারাপ,” এবং এর অন্যতম কারণ হলো শিক্ষকদের ডেডিকেশনের অভাব।

    অপরদিকে দেশের অদক্ষ জনশক্তির কারণে বৈদেশিক রেমিট্যান্সের সম্ভাবনা পূরণ হচ্ছে না বলে দাবি করে মো. তৌহিদ হোসেন বলেন, বিশ্বজুড়ে দক্ষ জনশক্তির প্রচণ্ড চাহিদা থাকলেও বাংলাদেশের অদক্ষ শ্রমিকরা কম বেতনের চাকরির জন্য বেশি অর্থ খরচ করে বিদেশে যাচ্ছে।

    তিনি উল্লেখ করেন, আমাদের দেড় কোটি প্রবাসী কর্মীর মাধ্যমে আসা রেমিট্যান্স সঠিকভাবে দক্ষ হলে এর দ্বিগুণ বা তিনগুণ হতে পারত। বর্তমানে সরকারিভাবে কর্মীদের যে দক্ষতা দেওয়া হয়, বিদেশে সেই সব কাজের কোনো চাহিদা নেই। বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    মো. তৌহিদ হোসেন জানান, সরকার এই পরিস্থিতি উন্নয়নে চেষ্টা করছে। কোনো বিদেশি নিয়োগদাতা যদি কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ দিতে চায়, তাহলে বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র তাদের জন্য ছেড়ে দেওয়া হবে। তিনি কানাডা ও জাপানের মতো দেশের সঙ্গে যোগাযোগ তৈরির চেষ্টা করছেন, যাতে বিদেশি প্রতিষ্ঠানগুলো দেশে এসে তাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিতে পারে।

    এছাড়া, তিনি ভাষা দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, আরবি বলতে পারলে মধ্যপ্রাচ্যে বেতন দ্বিগুণ ও ইংরেজি বলতে পারলে তিনগুণ হয়ে যায়। জাপানি ভাষায় এন-ফোর স্তর পাস করলে কাজের পাশাপাশি থাকা-খাওয়া ও পড়ালেখার খরচ বহন করেও দেশে টাকা পাঠানো সম্ভব হয়।

    মতবিনিময়কালে পররাষ্ট্র উপদেষ্টা আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক করে বলেন, যে প্রার্থীর হারার সম্ভাবনা থাকে, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনার দায়িত্ব হস্তান্তর করার আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এই সভায়। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান সভায় সভাপতিত্ব করেন।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন