শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • ডেঙ্গুতে নতুন করে দুই মৃত্যু, আক্রান্তের তালিকায় যোগ হলো ৫১৬ জন

    ডেঙ্গুতে নতুন করে দুই মৃত্যু, আক্রান্তের তালিকায় যোগ হলো ৫১৬ জন
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মোট মৃতের সংখ্যা ৩৯৬ জনে দাঁড়িয়েছে।

    পাশাপাশি গত একদিনে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫১৬ জন। তাদের নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৮২৯ জনে।

    রোববার (৭ ডিসেম্বর, ২০২৫) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, নতুন আক্রান্ত রোগীদের অধিকাংশই রাজধানীর বাইরের জেলার।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত দু’জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১২৭ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

    এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৯৬ জন করে মোট ১৯২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৫ জন, বরিশাল বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন, খুলনা বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৯৬ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৮৩ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৪, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ১৩ জন, ঢাকা বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।

    অন্যদিকে চলতি বছরের প্রথম দিন থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৮২৯ জন। এরমধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে, ২০ হাজার ৯৭৮ জন। আর সবচেয়ে কম ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে, ৩৯৪ জন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন