শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেসকো মনোনয়ন পেল টাঙ্গাইল শাড়ি

    সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেসকো মনোনয়ন পেল টাঙ্গাইল শাড়ি
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানী ঢাকা থেকে অল্প দূরে টাঙ্গাইলের বিভিন্ন কারখানায় হস্তচালিত তাঁতের তালে তালে তাঁতিদের কাজের শব্দ ভেসে আসে। এই শব্দ যেন জানান দেয় আবহমান বাংলার ঐতিহ্যের স্পন্দন। এখানকার তাঁতিরা রঙিন সিল্ক ও কটন থ্রেড ব্যবহার করে বিখ্যাত টাঙ্গাইল শাড়ি বুনে থাকেন। 

    এমন হ্যান্ডলুমে (হস্তচালিত তাঁত) বোনা শাড়ির নাম দেওয়া হয়েছে দেশের মধ্যাঞ্চলীয় এই জেলাটির নামেই, যেখানে শত শত তাঁতি পরিবার বংশপরম্পরায় বসবাস করে আসছেন। এই শাড়ি বাংলাদেশের সাংস্কৃতিক প্রতীক হিসেবে পরিচিত এবং উৎসব, বিশেষত বিয়ের শাড়ি হিসেবে গোটা ভারত উপমহাদেশেই ব্যাপকভাবে জনপ্রিয়। 

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (AP) এক প্রতিবেদনে এই ঐতিহ্যবাহী শিল্পের খবর তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়, টাঙ্গাইল শাড়ি শুধু একটি পরিধেয় বস্ত্র নয়, এটি বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যার চাহিদা দেশ ছাড়িয়ে বিদেশেও ব্যাপক। 

    শতাব্দীপ্রাচীন এ ঐতিহ্যবাহী শাড়ি বুননের শিল্পকে এ বছর ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত করা হয়েছে।

    প্রতিটি শাড়ি তৈরি হয় ঐতিহ্য ও কারুশিল্পের সংমিশ্রণে। তাতে থাকে স্থানীয় সংস্কৃতি থেকে উদ্ভূত নান্দনিক নকশা ও জটিল ভাব বা সুর। সাধারণত পুরুষেরা থ্রেড রাঙান, কাপড় বুনে নকশা তৈরি করেন। নারীরা চরকিতে সুতা ঘুরিয়ে সহায়তা করেন।

    প্রতিটি শাড়ি তৈরি হয় ঐতিহ্য ও কারুশিল্পের সংমিশ্রণে। তাতে থাকে স্থানীয় সংস্কৃতি থেকে উদ্ভূত নান্দনিক নকশা ও জটিল ভাব বা সুর। তবে কাঁচামালের দাম বাড়ার সঙ্গে সঙ্গে এবং সস্তা ও মেশিনে বোনা কাপড়ের কারণে তরুণ প্রজন্মের মধ্যে তাঁত পেশা চালিয়ে যাওয়ার আগ্রহ কমছে।

    তাঁতিরা আশা করছেন, ইউনেসকোর স্বীকৃতি ও ঐতিহ্যের মর্যাদা পেলে তাদের এ কারুশিল্প ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণে সহায়তা করবে। টাঙ্গাইল শাড়ি শুধু সাংস্কৃতিক প্রতীক নয়, এটি শত শত তাঁতি পরিবারের জীবিকা নির্বাহেরও উৎস।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন