শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: রুয়েটে শিক্ষার্থীদের জন্য তথ্যবহুল সেমিনার

    যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: রুয়েটে শিক্ষার্থীদের জন্য তথ্যবহুল সেমিনার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ‘আমেরিকায় উচ্চশিক্ষার সম্ভাবনা’ শীর্ষক এক তথ্যবহুল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কনফারেন্স রুমে রুয়েট ক্যারিয়ার ফোরামের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের সহযোগিতায় এই আয়োজন করা হয়।

    সেমিনারে রুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী। এডুকেশন ইউএসএ এবং রাজশাহীর আমেরিকান কর্নারের প্রতিনিধিরা উচ্চশিক্ষা বিষয়ক প্রেজেন্টেশন প্রদান করেন এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ তুলে ধরেন।

    সেমিনারে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা, ভিসা আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। জানা গেছে, বর্তমানে ২০,১৫৬ জন বাংলাদেশি শিক্ষার্থী আমেরিকায় উচ্চশিক্ষা গ্রহণ করছেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃদ্ধির হার অনুযায়ী, বাংলাদেশ বর্তমানে নবম স্থানে রয়েছে, যা দি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন (IIE)-এর তথ্যে প্রকাশিত।

    এর আগে, এডুকেশন ইউএসএ ও আমেরিকান কর্নারের প্রতিনিধিরা রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার ও সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন