শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • তফসিল ঘোষণার পূর্বে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ সম্পন্ন

    তফসিল ঘোষণার পূর্বে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ সম্পন্ন
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) প্রতিনিধিদল।

    আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে সিইসির নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে প্রবেশ করেন এবং দুপুর ২টায় সেখান থেকে বেরিয়ে যান।

    তবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা গণমাধ্যমকর্মীদের সম্পূর্ণ এড়িয়ে গেছেন। বেলা ১১টা থেকে বঙ্গভবনের সামনে গণমাধ্যমকর্মীরা অপেক্ষা করলেও, ইসির কোনো সদস্য নির্বাচনের তফসিল বা সাক্ষাতের বিষয়বস্তু নিয়ে কোনো বক্তব্য দেননি। তারা দ্রুত গাড়িতে করে স্থান ত্যাগ করেন।

    ধারণা করা হচ্ছে, এই সাক্ষাতেই নির্বাচনের তারিখসহ তফসিলের খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত করা হয়েছে এবং খুব দ্রুতই আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।

    রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি অবহিত করা হয় রাষ্ট্রপতিকে। এরপর সিইসি বিটিভি-বেতারে ভাষণের মাধ্যম ভোটের তফসিল ঘোষণা করেন। এদিন বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। সকাল থেকেই আগারগাঁওয়ে নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলক জোরদার করা হয়েছে।

    প্রথমবারের মতো প্রবাসী ভোটার, দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কয়েদিরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এছাড়া কোনো দল জোট গঠন করলেও এবার নিজেদের প্রতীকের বাইরে অন্য দলের প্রতীকে ভোটে অংশ নেয়ার সুযোগ রাখেনি নির্বাচন কমিশন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন প্রায় ১৩ কোটি নাগরিক। সবশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

    ভোটারদের জন্য ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে, যেখানে মোট ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলা ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি। দুই নির্বাচনের ভোট একসঙ্গে হওয়ায় গোপন কক্ষের সংখ্যা বাড়তে পারে। এবার ভোটগ্রহণ হবে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন