শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • রাজনীতিতে নতুন দিকনির্দেশনা, পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

    রাজনীতিতে নতুন দিকনির্দেশনা, পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

    এর আগে বিকেলে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলন করেন আসিফ মাহমুদ। সেখানে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি নির্বাচন করব, এটি নিশ্চিত। তবে পদত্যাগ বিষয়ে বিস্তারিত তথ্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানা যাবে।”

    রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে যে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন। ইতোমধ্যে তিনি এই আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

    অন্যদিকে, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে। গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের তিনজন প্রতিনিধিকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পান, আসিফ মাহফুদ শ্রম উপদেষ্টা হিসেবে শুরু করে পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন, আর মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

    জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যাত্রা শুরু করলে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে দলটির আহ্বায়ক হন। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন