শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • রাজধানীতে তেজগাঁও কলেজ ছাত্রদের অবরোধ, তীব্র যানজটের সৃষ্টি

    রাজধানীতে তেজগাঁও কলেজ ছাত্রদের অবরোধ, তীব্র যানজটের সৃষ্টি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর তেজগাঁও কলেজের আবাসিক শিক্ষার্থী হত্যার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন।

    আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

    শিক্ষাথীরা অভিযোগ করে বলেন, ছাত্রদলের হামলায় তাদের সহপাঠী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি তাদের। এছাড়া, হত্যার ঘটনায় হওয়া মামলা হত্যা মামলায় রুপান্তরের দাবি শিক্ষার্থীদের।

    সড়ক অবরোধের করণে ফার্মগেট মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয়  তীব্র যানজটের। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের আশ্বস্ত করে সড়ক ছেড়ে দিতে বলেন। কিন্তু সহপাঠীর হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানান শিক্ষার্থীরা।

    জানা গেছে, ছাত্রদলের দুই গ্রুপের মারামারিতে সাকিবুল হাসান রানা নামে এইচএসসির এক শিক্ষার্থী আহত হয়। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহত সাকিবুল হাসান রানা তেজগাঁও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন