শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • শরীয়তপুরে প্রেস সচিব

    নির্বাচন বানচালের সক্ষমতা কারও নেই

    নির্বাচন বানচালের সক্ষমতা কারও নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই নির্বাচনকে বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই।

    শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    তিনি বলেন, দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি বা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অনৈতিক দাবি বা অস্থিতিশীলতার মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।

    নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী তারা নির্বাচনের বাইরে রয়েছে। তিনি অভিযোগ করেন যে অতীতে সহিংসতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়েছিল, যা আর কার্যকর হবে না।

    প্রেস সচিব বলেন, বর্তমান পরিস্থিতিতে তারা নিজেরাই রাজনৈতিকভাবে নিজেদের বাইরে সরিয়ে ফেলেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন