শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • হাদির মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ, বিদেশে চিকিৎসার পরিকল্পনা চলছে

    হাদির মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ, বিদেশে চিকিৎসার পরিকল্পনা চলছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতি নেই। তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন, হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’ এবং তিনি ক্লিনিক্যালি অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছেন। বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর বিষয়েও পরিকল্পনা চলছে।

    রোববার (১৪ ডিসেম্বর) সকালে বোর্ডের জরুরি বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে হাদির সিটি স্ক্যান করা হয়, যেখানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা), অক্সিজেনের ঘাটতি এবং ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণ দেখা গেছে।

    চিকিৎসক জানান, ফুসফুসের অবস্থা আগের মতোই, লাইফ সাপোর্টের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস চালু রাখা হয়েছে। তবে কিছুটা স্বস্তির বিষয় হলো, হাদির কিডনির কার্যকারিতা স্বাভাবিক আছে। দিনে প্রায় ৪ লিটার ইউরিন আউটপুটের ভিত্তিতে ফ্লুইড ব্যালেন্স করা হচ্ছে।

    পূর্বে দেখা ডিসিমিনেটেড ইনট্রাভাসকুলার কোয়াগুলেশন (ডিআইসি) পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও নতুন কোনো সংকট তৈরি হয়নি। তবে চিকিৎসকদের প্রধান উদ্বেগ এখনো মস্তিষ্ক, বিশেষ করে ব্রেন স্টেম ইনজুরি। অপারেশনকৃত স্থানের বিপরীত দিক থেকে মস্তিষ্ক সামান্য বাইরের দিকে চাপ দিচ্ছে।

    বিদেশে স্থানান্তরের বিষয়ে চিকিৎসক জানান, কেস সামারি প্রস্তুত করা হয়েছে। যেকোনো দেশের হাসপাতাল সেটি পর্যালোচনা করলে তবেই বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে থাইল্যান্ড বা সিঙ্গাপুরসহ কোনো দেশ চূড়ান্তভাবে নির্ধারণ হয়নি। এছাড়া শারীরিক স্থিতিশীলতা থাকছে কি না, সেটিও একটি বড় প্রশ্ন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন