শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ

    সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশ সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে। এতে রাজনৈতিক নেতা ও সম্ভাব্য প্রার্থীরা কিভাবে তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত করবেন—সেবিষয়ে নির্দেশনা থাকবে।

    রোববার (১৪ ডিসেম্বর) পুলিশ প্রধান উপদেষ্টা তাদের প্রেস উইংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া, গণঅভ্যুত্থান ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়তি নিরাপত্তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় পুলিশ হামলাকারী ও তার সহযোগীদের শনাক্ত করেছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা হচ্ছে।

    প্রধান সন্দেহভাজন যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, তাই সব ইমিগ্রেশন চেকপোস্টে তার ছবি ও তথ্য সরবরাহ করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি ও র‍্যাবের টহল জোরদার করা হয়েছে।

    পুলিশের তথ্য অনুযায়ী, এই ব্যক্তি গত কয়েক বছরে একাধিক দেশে ভ্রমণ করেছেন; সর্বশেষ ২১ জুলাই সিঙ্গাপুরে যাত্রার তথ্য রয়েছে। হামলায় জড়িত আরও কয়েকজনকে নজরদারির আওতায় আনা হয়েছে।

    এর পাশাপাশি, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে অবহিত করেছে, যাতে ভারতে অবস্থানরত পলাতকদের কার্যক্রম বন্ধ ও বাংলাদেশে প্রত্যর্পণের উদ্যোগ নেওয়া হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন