শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • বিজয় দিবসে গড়ল বিশ্বরেকর্ড

    ৫৪ প্যারাট্রুপারদের পতাকা প্রদর্শন

    ৫৪ প্যারাট্রুপারদের পতাকা প্রদর্শন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীতে এক অনন্য নজির স্থাপন করলেন বাংলাদেশের ৫৪ জন প্যারাট্রুপার। তারা একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাট্রুপিং রেকর্ড তৈরি করেছেন।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের কূটনীতিক ও সাধারণ দর্শক।

    ‘টিম বাংলাদেশ’এর ৫৪ জন প্যারাট্রুপার আকাশে লাফ দিয়ে জাতীয় পতাকা হাতে বিশ্বরেকর্ড স্থাপন করেন। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ ফ্লাইপাস্ট প্রদর্শন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

    সকালের দিকে প্যারেড গ্রাউন্ডে দর্শকদের ভিড় লক্ষ্যনীয় ছিল। সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকে মানুষের দীর্ঘ সারি দেখা যায়। নিরাপত্তা তল্লাশি শেষে সবাইকে প্রবেশাধিকার দেওয়া হয়। এ আয়োজন বিজয় দিবসের আনন্দ এবং গৌরবকে আরও উজ্জ্বল করে তোলে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন