শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • বিরতির পর পুনরায় স্বাভাবিক মেট্রোরেল চলাচল

    বিরতির পর পুনরায় স্বাভাবিক মেট্রোরেল চলাচল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা মেট্রোরেলে ৪০ মিনিটের স্বল্প বিরতির পর এখন ট্রেন চলাচল স্বাভাবিকভাবে পুনরায় শুরু হয়েছে। সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নির্ধারিত সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর ও মতিঝিল স্টেশনে ট্রেন চলাচল চালু রাখছে।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফি জানিয়েছেন, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্পে অংশ নেওয়া প্যারাট্রুপারদের নিরাপত্তার কারণে বেলা ১১:৫০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছিল। এরপর ৪০ মিনিটের বিরতির পর ট্রেন চলাচল স্বাভাবিকভাবে পুনরায় শুরু হয়।

    উল্লেখযোগ্য, সরকারি ছুটির দিনেও ডিএমটিসিএলের সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৬:৩০টায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯:৩০টায়। মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়েছে সকাল ৭:১৫টায়, আর শেষ ট্রেন ছাড়বে রাত ১০:১০টায়।

    ডিএমটিসিএলের নিয়ম অনুযায়ী, নিয়মিত দিনে (শুক্রবার ছাড়া) সকাল ৬:৪০ থেকে রাত ৯:২০ পর্যন্ত যেকোনো স্টেশন থেকে সিঙ্গেল জার্নি টিকিট কেনা ও এমআরটি বা র‍্যাপিড পাস টপ-আপ করা সম্ভব। শুক্রবার উত্তরা উত্তর স্টেশনে বিকাল ২:৪৫ থেকে এবং মতিঝিল স্টেশনে বিকাল ৩:০৫ থেকে এই সেবা চালু হয়। রাত ৯:২০টার পর সব টিকিট অফিস ও মেশিন বন্ধ হয়ে যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন