শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • জনগণকে ভয় দেখানোর চেষ্টা চলছে: রিজওয়ানা

    জনগণকে ভয় দেখানোর চেষ্টা চলছে: রিজওয়ানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নজর রাখলেও কিছু শক্তি জনগণের মধ্যে ভীতি সৃষ্টি করতে চাচ্ছে। জনগণের সুরক্ষায় সরকার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে।

    সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচন নয়, এটি গণতন্ত্রকে সুদৃঢ় করবে এবং জনগণকে জবাবদিহিতার আওতায় আনবে। এ নির্বাচন ও গণভোটের মাধ্যমে জনগণ গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মত প্রকাশ করতে পারবে।

    রিজওয়ানা হাসান বলেন, প্রতিপক্ষকে দমন ও সহিংস পন্থার মাধ্যমে ভীতি দেখানো অত্যন্ত দুঃখজনক। গণতান্ত্রিক সমাজে জনগণের সামনে গিয়ে যুক্তি ও তর্কের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। সরকারের লক্ষ্য একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত নির্বাচন নিশ্চিত করা, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে এবং সামাজিক প্রতিরোধ গড়ে উঠতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন