শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • পুরান ঢাকার ইসলামবাগে প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ড

    পুরান ঢাকার ইসলামবাগে প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পুরান ঢাকার ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় একটি প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস এখনও নিশ্চিত করতে পারেনি আগুনের প্রকৃত উৎস কোথায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়েছে।

    বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১:৩০টার দিকে ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেলে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী আগুন সম্ভবত প্লাস্টিকের গোডাউনে লেগেছে, তবে অনেকে জানান বাসা-বাড়িতেও আগুন লেগেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

    রোজিনা ইসলাম আরও বলেন, “আমাদের ইউনিটগুলো এখন রাস্তায় যানজটে আটকে আছে। ইউনিট পৌঁছানোর পরই আমরা নিশ্চিতভাবে বলতে পারব আগুন কোথায় লেগেছে এবং পরিস্থিতি কতটা গুরুতর।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন