শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • হাদি হত্যা: সাইন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের 

    হাদি হত্যা: সাইন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন।
    শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজসহ আশপাশের প্রায় পাঁচটি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এর ফলে সাইন্সল্যাব থেকে নীলক্ষেতগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

    অবরোধের কারণে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি হয়। শিক্ষার্থীরা শরিফ ওসমান হাদির মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

    গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে আহত হন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল, পরে এভারকেয়ার হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (SGH) নেওয়া হয়।

    শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন