শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • ছায়ানটে হামলা-ভাঙচুর, মামলা দায়ের

    ছায়ানটে হামলা-ভাঙচুর, মামলা দায়ের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ধানমন্ডি মডেল থানায় বাংলা সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    রোববার (২১ ডিসেম্বর) ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ২০ ডিসেম্বর রাতে ঘটেছে হামলা ও অগ্নিসংযোগ। মামলাটি ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ দায়ের করেছেন। অভিযোগে ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।

    ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতে দুর্বৃত্তরা ছায়ানটে ঢুকে সিসি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা সহ বিভিন্ন কক্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

    ঘটনার পর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী ছায়ানট পরিদর্শন করেন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজের মাধ্যমে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।

    এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ছায়ানটে হামলা ও ভাঙচুর চালানো হয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন