শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • কাউকে সন্ত্রাসী কার্যকলাপে ছাড় দেওয়া হবে না: ইসি

    কাউকে সন্ত্রাসী কার্যকলাপে ছাড় দেওয়া হবে না: ইসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দেশের ভোটভোট পরিবেশ নিরাপদ রাখতে অতি দ্রুত যৌথ অভিযান শুরু করা হবে। তিনি জানান, “মেসেজ ক্লিয়ার, কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না।”

    রোববার নির্বাচন ভবন মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিংয়ে ইসি সানাউল্লাহ বলেন, “যারা দস্যুতা করতে চায়, আমার ভাইকে হত্যা করতে চায়, ভোটে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় – তাদের প্রতি মানবিক হবো না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হবে। যারা অপকর্ম করেছে, তারা তার প্রতিদান পাবেন।”

    তিনি আরও জানান, নির্বাচনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করার সমস্ত প্রচেষ্টাকে বন্ধ করার জন্য কমিশন মাঠপর্যায়ে যৌথ বাহিনীর অভিযান চালাবে। অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্দেহভাজনদের আটক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন