শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

    শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীসেবা, অপারেশনাল শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় শুধুমাত্র যাত্রীরা প্রবেশ করতে পারবেন। অন্য সবাই, সহযাত্রী বা দর্শনার্থীরা বিমানবন্দরে প্রবেশ করতে পারবে না।

    নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রেক্ষিতে। তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।

    দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় একজন অভিজ্ঞ সাবেক সেনা কর্মকর্তা এই দায়িত্বে নিযুক্ত হয়েছেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন