শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • হাদিকে যে প্রস্তাব দিয়েছিল শুটার ফয়সাল, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

    হাদিকে যে প্রস্তাব দিয়েছিল শুটার ফয়সাল, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। গোয়েন্দা তদন্তে জানা গেছে, এই হত্যাকাণ্ড ছিল সুপরিকল্পিত মিশনের ফল। মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগে হাদির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন এবং মাত্র সাত দিনের মধ্যে প্রাণঘাতী হামলা চালান।

    গোয়েন্দা তথ্য অনুযায়ী, হাদির সঙ্গে ফয়সালের পরিচয় ঘটে ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে। এরপর ৪ ডিসেম্বর রাতে শুটার ফয়সাল ও সহযোগী কবির হাদির সঙ্গে বৈঠক করেন এবং হাদির প্রচারণায় কাজ করার প্রস্তাব দেন। ৯ ডিসেম্বর আবারও ফয়সাল হাদির টিমে ঢুকেন। ১০ ডিসেম্বর সেগুনবাগিচায় হাদির প্রচারণায় অংশ নেন এবং হত্যার পরিকল্পনা চূড়ান্ত করেন।

    হামলার প্রস্তুতিতে ফয়সাল নরসিংদী, সাভার ও মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকায় রেকি করেন। ১১ ডিসেম্বর হেমায়েতপুরের একটি রিসোর্টে পৌঁছে বান্ধবী মারিয়া ও তার বোনের সঙ্গে হত্যার ভিডিও দেখিয়ে পরিকল্পনা চূড়ান্ত করেন। হামলার দিন ভোরে ফয়সাল ও আলমগীর মোটরসাইকেলে হাদির অটোরিকশার পিছনে অবস্থান নেন।

    ১২ ডিসেম্বর দুপুরে ফয়সাল হাদিকে লক্ষ্য করে দুটি গুলি ছুঁড়ে। গুরুতর আহত হাদিকে ঢাকা মেডিকেল কলেজ ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মরদেহ ঢাকায় আনা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদের পাশে দাফন করা হয়।

    গোয়েন্দা সূত্রের মতে, হত্যাকাণ্ডের পর ফয়সাল দেশ ছাড়েন এবং গুরুত্বপূর্ণ আলামতও পরিকল্পনা অনুযায়ী মুছে ফেলা হয়। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর গোয়েন্দা তদন্তে হত্যাকাণ্ডের পেছনের সুপরিকল্পিত কৌশল ও পরিকল্পনাকারীর পরিচয় আরও স্পষ্ট হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন