শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • চাকরিতে ৩২ বছরের বেশি বয়সসীমা পুনঃবহাল

    চাকরিতে ৩২ বছরের বেশি বয়সসীমা পুনঃবহাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারি চাকরিতে ৩২ বছরের বেশি বয়সসীমার বিধি ও প্রবিধানমালার বাধা দূর করা হয়েছে। সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছরের বেশি হলে তা বহাল থাকবে।

    সংশোধিত অধ্যাদেশে নতুন ধারা ৩(ক) যুক্ত করা হয়েছে, যা বলে—যেসব পদে পূর্বে নির্ধারিত সর্বোচ্চ বয়স ৩২ বছরের বেশি ছিল, সেই পদগুলোর জন্য নির্ধারিত বয়সসীমা অপরিবর্তিত থাকবে। এতে মুক্তিযোদ্ধাদের সন্তান, চিকিৎসক, প্রতিবন্ধী ও কম্পিউটার জনবলদের বিশেষ বয়স সুবিধা পুনর্বহাল হয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ‘সরকারি অফিসের কম্পিউটার পারসোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯’-এ বিভিন্ন পদে বয়সসীমা পুনঃনির্ধারণ করা হয়েছে। যেমন—

    পরিচালক, মহাব্যবস্থাপক, উপ-পরিচালক, উপ-মহাব্যবস্থাপক: ৪৫ বছর
    সিনিয়র সিস্টেম এনালিস্ট, মুখ্য রক্ষণাবেক্ষণ প্রকৌশলী: ৪৫ বছর
    সিস্টেম এনালিস্ট, সিনিয়র প্রোগ্রামার, অপারেশন ম্যানেজার: ৪০ বছর
    সহকারী সিস্টেম এনালিস্ট, প্রোগ্রামার, কম্পিউটার সুপারভাইজার, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী: ৩৫ বছর

    এছাড়া, সংশোধিত অধ্যাদেশ থেকে আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাদ হয়েছে, অর্থাৎ এই প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে অধ্যাদেশের বিধান প্রযোজ্য হবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন