শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • মেট্রোরেল ভ্রমণে বাড়তি খরচ নেই, ভ্যাট ছাড়ের মেয়াদ বাড়াল এনবিআর

    মেট্রোরেল ভ্রমণে বাড়তি খরচ নেই, ভ্যাট ছাড়ের মেয়াদ বাড়াল এনবিআর
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশ এবং জনস্বার্থ বিবেচনায় মেট্রোরেলের টিকিটে ভ্যাট ছাড়া সুবিধা ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে এটি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল।

    এনবিআর জানিয়েছে, এই ভ্যাট অব্যাহতি প্রযোজ্য হবে মেট্রোরেলের সকল রুট ও টিকিটের ক্ষেত্রে, যা দেশের নাগরিকদের জন্য আরেকটি সরকারী সেবা সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।

    এরও আগে, গত ১১ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে মেট্রোরেলের টিকিটে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির সুবিধা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে এনবিআর মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

    বর্তমান ভ্যাট আইন অনুযায়ী, যেকোনো শীতাতপনিয়ন্ত্রিত রেল সেবার টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান রয়েছে। মেট্রোরেল সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত হলেও গণপরিবহন হিসেবে চালু হওয়ার পর থেকেই এর মালিক প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অনুরোধে এই সেবায় ভ্যাট আরোপ করা হয়নি।

    উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রথম চালু হয় ২০২২ সালের ডিসেম্বরে। বর্তমানে এটি মতিঝিল পর্যন্ত পুরোদমে চলাচল করছে এবং ভবিষ্যতে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

    উল্লেখ্য, ২০২৩ সালের শুরুতে মেট্রোরেলের টিকিটে ভ্যাট আরোপের উদ্যোগ নেয় এনবিআর। ওই বছরের ২২ জানুয়ারি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের তৎকালীন কমিশনার শওকত আলী সাদী ভ্যাট আরোপের আহ্বান জানিয়ে ডিএমটিসিএলকে চিঠি পাঠান। এরপর মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক হলেও শেষ পর্যন্ত ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসে এনবিআর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন