শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • প্রধান উপদেষ্টাকে চিঠি

    নির্বাচনে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ রক্ষায় আহ্বান মার্কিন আইনপ্রণেতাদের

    নির্বাচনে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ রক্ষায়  আহ্বান মার্কিন  আইনপ্রণেতাদের
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের পাঁচজন সিনিয়র আইনপ্রণেতা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক ভোট প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

    চিঠিতে তারা একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিষয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছেন। তাদের বক্তব্যে উল্লেখ রয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ড. মুহাম্মদ ইউনূসকে এ চিঠি পাঠান যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান গ্রেগরি ডব্লিউ মিকস, বিল হুইজেঙ্গা ও সিডনি কামলাগার-ডোভ। এতে আরও স্বাক্ষর করেন কংগ্রেসম্যান জুলি জনসন ও টম আর সুওজি। চিঠিটি যুক্তরাষ্ট্রের হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

    চিঠিতে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নাম উল্লেখ না করে মার্কিন আইনপ্রণেতারা বলেন, জাতীয় সংকটের মুহূর্তে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের লক্ষ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠনের দায়িত্ব গ্রহণে আপনার এগিয়ে আসাকে আমরা স্বাগত জানাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণের মতামত প্রতিফলনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের জন্য রাজনৈতিক মতাদর্শের সব পক্ষের সঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি।

    তারা আরও বলেন, জাতীয় সংকটকালে অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক ভূমিকার প্রতি তারা সমর্থন জানালেও, একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা মৌলিক মানবাধিকার এবং ব্যক্তিগত অপরাধের দায়বদ্ধতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

    চিঠিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব তুলে ধরা হয়। তবে আইনপ্রণেতারা সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করা বা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করলে এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন