শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ঢাকায় ১ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর

    ঢাকায় ১ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রূপগঞ্জে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ৫ দিনের মধ্যে

    রূপগঞ্জের পূর্বাচলে আর মাত্র পাঁচ দিন পর বসছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ইপিবি সূত্রে জানা গেছে, জানুয়ারির ১ তারিখ (বৃহস্পতিবার) সকাল ১০টায় মেলাটির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    এবারের মেলায় বাড়তি আকর্ষণ হিসেবে থাকবে ‘বাংলাদেশ স্কয়ার’, যা দর্শনার্থীদের জন্য নতুন ধরনের প্রদর্শনী এবং ব্যবসায়িক সম্ভাবনা উপস্থাপন করবে। মেলায় দেশ-বিদেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

    আগামী ১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে মাসব্যাপী চলবে দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক এই আয়োজন।

    পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হবে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এবারের মেলার আয়োজন করেছে। 
    নাম পরিবর্তনের সিদ্ধান্ত টেকেনি
    এবার মেলার নাম থেকে ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দিয়ে শুধু ‘ঢাকা বাণিজ্য মেলা’ রাখার একটি প্রস্তাব উঠেছিল। গত ১৮ আগস্ট ইপিবি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হলেও পরে বাণিজ্য মেলার স্টিয়ারিং কমিটিতে প্রস্তাবটি অনুমোদন পায়নি।

    ফলে শেষ পর্যন্ত মেলার নাম থাকছে আগের মতোই—ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
    ইপিবি জানায়, মেলা উপলক্ষে আগামী ২৯ ডিসেম্বর বেলা ১১টায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মেলার সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দেশ ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরবেন।

    এবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হচ্ছে ‘বাংলাদেশ স্কয়ার’।

    এই প্রাঙ্গণে দর্শনার্থীরা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্জন সম্পর্কে জানতে পারবেন। আয়োজকদের মতে, বাণিজ্যের পাশাপাশি দেশকে জানার একটি জানালা হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
    দেশ-বিদেশি অংশগ্রহণ, স্টল ৩৫০-এর বেশি
    ইপিবি সূত্রে জানা গেছে, এবারের মেলায় দেশি ও বিদেশি মিলিয়ে ৩৫০টিরও বেশি স্টল ও প্যাভিলিয়ন অংশ নেবে। সম্ভাব্য অংশগ্রহণকারী দেশের তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানসহ একাধিক দেশ। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    টিকিট ৫০ টাকা, থাকছে ই-টিকিটিং
    দর্শনার্থীদের জন্য ই-টিকিটিং সুবিধা চালু থাকবে। প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য মেলায় রাখা হচ্ছে দুটি শিশুপার্ক, যা পরিবার নিয়ে আগত দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করবে।

    ২০২২ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলের বিবিসিএফইসিতে নিয়মিত আয়োজন করা হচ্ছে। আধুনিক অবকাঠামো, প্রশস্ত স্থান ও যোগাযোগ সুবিধার কারণে এই ভেন্যুতে মেলার পরিসর ও মান দুটোই বেড়েছে।

    সব মিলিয়ে, নতুন বছর শুরু হতে যাচ্ছে বাণিজ্য, বিনিয়োগ ও বিনোদনের সম্মিলিত উৎসব দিয়ে। ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে ঘিরে ইতোমধ্যেই ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন