শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় ৭১ ভুয়া সনদ বাতিল

    মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় ৭১ ভুয়া সনদ বাতিল
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকার ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে। এ সংক্রান্ত গেজেট ২৪ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল।

    জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভুয়া সনদধারীদের সনদ বাতিল করা হয়েছে। এটি ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ এর ৬(গ) ধারা এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস)-এর আওতায় করা হয়েছে।

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সনদ বাতিলের এই পদক্ষেপের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা এবং ভুয়া সনদ ব্যবহার করে কোনো ধরনের সুবিধা গ্রহণের চেষ্টা রোধ করা হবে। এই নির্দেশনার ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারি সুবিধা বা অধিকার থেকে বঞ্চিত হবেন।

    জামুকার ১০১তম সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনার পর আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুয়া সনদধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণও পর্যবেক্ষণে রাখা হবে।

    এদের মধ্যে বেসামরিক, ভারতীয় তালিকা, লালমুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী, শহীদ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধারা রয়েছেন।

    জামুকা সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা না হয়েও তারা সনদ নিয়েছেন। যাচাই-বাছাইয়ে সেটি প্রমাণিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন