শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • নির্বাচন ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত : ড. ইউনূস

    নির্বাচন ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত : ড. ইউনূস
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সরকার স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

    তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা পুরোপুরি প্রস্তুত।

    উল্লেখ্য, প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেছেন নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা, ভোটার তালিকা যাচাই এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণকালে।

    তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য জনগণ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং নির্বাচনের ফলাফল নিরপেক্ষভাবে বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করা।

    এ বিষয়ে প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন যে, প্রতিটি পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

    সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে তার বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

    সাক্ষাৎকালে আসন্ন ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাশাপাশি বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের গৃহীত শ্রম সংস্কার এবং দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

    এক বছরব্যাপী দায়িত্ব পালন শেষে দেশে ফেরার প্রাক্কালে রাষ্ট্রদূত জ্যাকবসন গত ১৭ মাসে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনের ক্ষেত্রে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

    সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস আরও বলেন, নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন