শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • খালেদা জিয়ার মৃত্যু:

    আসন্ন সংসদ নির্বাচনে তফসিলে কোনো প্রভাব নেই, বিকল্প প্রার্থী প্রস্তুত বিএনপির

    আসন্ন সংসদ নির্বাচনে তফসিলে কোনো প্রভাব নেই, বিকল্প প্রার্থী প্রস্তুত বিএনপির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় মৃত্যুবরণ করেন।

    গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর সংশোধিত বিধি অনুযায়ী, কোনো বৈধ প্রার্থীর মৃত্যু বা আইনি জটিলতার কারণে প্রার্থিতা বাতিল হলে ওই আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত করার বিধান রয়েছে। তবে এবারের পরিস্থিতিতে খালেদা জিয়া এখনও বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হননি।

    নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আইনের ভিত্তিতে বৈধ প্রার্থী মারা গেলে তফসিল বাতিল হয়। কিন্তু খালেদা জিয়া এখনো বৈধ প্রার্থী ছিলেন না। এছাড়া বিএনপি তার আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে। তাই কোনো সমস্যা হবে না।

    নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এই বিষয়ে আরপিও অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

    মনোনয়নপত্র দাখিলের সময়সীমা সোমবার (২৯ ডিসেম্বর) শেষ হয়েছে। এই সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এই আসনগুলোতে বিএনপি ইতিমধ্যেই বিকল্প প্রার্থীও মনোনয়ন দিয়েছেন।

    নির্বাচন কমিশন জানিয়েছে, আগের তফসিলে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের নতুন করে জমা দেওয়ার প্রয়োজন হবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন