শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • শাহবাগে ইনকিলাব মঞ্চ থেকে যুবক আটক, আগে মেজর পরিচয়ে হানা

    শাহবাগে ইনকিলাব মঞ্চ থেকে যুবক আটক, আগে মেজর পরিচয়ে হানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশস্থল থেকে মো. আরাফাত জামান (৩৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। আগেও নিজেকে মেজর পরিচয় দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার এবং হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় রমনা মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল।

    পুলিশ বলছে, আটক যুবকের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন।

    গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে শাহবাগে হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের আন্দোলন চলাকালে সন্দেহভাজন আরাফাত জামান নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে আন্দোলনকারীরা তাকে পিস্তলসদৃশ অস্ত্রসহ শাহবাগ থানায় সোপর্দ করে। পরে সিআইডির পরীক্ষায় উদ্ধার করা অস্ত্রটি খেলনা পিস্তল বলে নিশ্চিত হয়। গতকালের ঘটনায়ও মামলা হয়েছে তার বিরুদ্ধে।

    জানা গেছে, আটক আরাফাত জামানের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার অরণ্যপাশা এলাকায়। তিনি বর্তমানে ধানমন্ডি এলাকায় বসবাস করছেন।

    শাহবাগ থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে শাহবাগে ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পিস্তলসদৃশ বস্তুটি জব্দ করা হয়। একই সময় সিআইডির একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরীক্ষা করে নিশ্চিত করে যে সেটি একটি খেলনা পিস্তল।

    আরাফাত জামান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি সম্পন্ন করে দেশে ফেরেন। তার বাবা ধাবা গ্রুপের কান্ট্রি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং ২০২২ সালে মারা যান। তার মা মকবুল হোসেন কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক।

    পারিবারিক সূত্রে জানা গেছে, কুমিল্লায় বিয়ের পর তার স্ত্রী যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। পরিবারের দাবি, এসব ঘটনার পর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছেন।

    রমনা মডেল থানা সূত্রে জানা গেছে, এর আগেও গত ৪ অক্টোবর সকালে রাজধানীর পরিবাগ এলাকায় কোমরে অস্ত্রসদৃশ বস্তু নিয়ে অবস্থানকালে আরাফাত জামানকে আটক করে পুলিশ। সে সময় জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ডিজিএফআইয়ের মেজর মো. আরাফাত জামান পরিচয় দিয়ে দাবি করেন যে, তিনি প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ কেন্দ্রিক নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত রয়েছেন।

    তবে তিনি কোনো বৈধ পরিচয়পত্র উপস্থাপন করতে অস্বীকৃতি জানান। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, তোরা ঠিকভাবে ডিউটি কর না, নইলে তোদের চাকরি খেয়ে দেবো।

    পরবর্তী সময়ে তিনি ‘ZAMAN MD ARAFAT’ নামে একটি আইডি কার্ডসদৃশ কার্ড প্রদর্শন করেন, একটি গোয়েন্দা সংস্থার বলে দাবি করেন। তবে বিভিন্ন মাধ্যমে যাচাই করে তার গোয়েন্দা সংস্থার কোনো কর্মকর্তার পরিচয়ের সত্যতা পাওয়া যায়নি। এ ঘটনায় সেসময় রমনা থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়।

    এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আরাফাত জামানকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন