শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় বৃদ্ধি

    পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় বৃদ্ধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধনের সময় আরও ৬ দিন বৃদ্ধি করেছে। 

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোটাররা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছেন ইসি সচিব।

    গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বর্তমানে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারছেন। তবে প্রবাসীদের নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করা বাধ্যতামূলক।

    এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আজ মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত ১০ লাখ ৪১ হাজার ৪৫১ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। 

    ইসি জানায়, প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন করছেন। মোট আবেদনকারীর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৪ হাজার ১৬৬ জন এবং নারী ভোটার ১ লাখ ২৭ হাজার ২৮৩ জন।

    প্রবাসী ভোটারদের নিবন্ধনে দেশ হিসেবে শীর্ষস্থানে রয়েছে সৌদি আরব। সেখান থেকে ১ লাখ ৮৭ হাজার ১৭৭ জন ভোটার নিবন্ধন করেছেন। এ ছাড়া কাতারে ৬৬ হাজার ২৪৮ জন, মালয়েশিয়ায় ৫৬ হাজার ৬৬৩ জন, ওমানে ৪৭ হাজার ৪৮৪ জন এবং সংযুক্ত আরব আমিরাতে ৩১ হাজার ৩৯৯ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।

    দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৪ লাখ ১৯ হাজার ২১ জন ভোটার। জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষ জেলা হিসেবে কুমিল্লায় ৮৩ হাজার ৭৭৭ জন, ঢাকায় ৭৭ হাজার ২১৯ এবং চট্টগ্রামে ৭১ হাজার ৫২৫ জন নিবন্ধন করেছেন।

    আসনভিত্তিক হিসেবে ফেনী-৩ আসন থেকে সর্বোচ্চ ১৩ হাজার ৬৫১ জন নিবন্ধন করেছেন। এরপর রয়েছে চট্টগ্রাম-১৫ আসনে ১১ হাজার ৪৮ জন এবং নোয়াখালী-১ আসনে ১০ হাজার ৯৭৬ জন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন