শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা হামজা-শামিতসহ ৯ প্রবাসী, আসিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্যের দল পাকিস্তানে মসজিদের গেটে গাড়িবোমা, নিহত ১৬ ‘না’ ভোট না দেওয়ায় একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক
  • মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ: চূড়ান্ত হচ্ছে প্রার্থীদের তালিকা

    মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ: চূড়ান্ত হচ্ছে প্রার্থীদের তালিকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের শেষ দিন। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল প্রক্রিয়া শুরু হবে।

    তফসিল অনুযায়ী, সারা দেশে ৩০০ আসনে প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা আজই চূড়ান্ত করা হবে। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন বৈধ এবং বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে।

    রিটার্নিং কর্মকর্তা বা সহকারি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি সম্পন্ন হবে।

    ইসির তথ্য অনুযায়ী, ঢাকার ২০টি সংসদীয় আসনে ২৩৮ জন প্রার্থীর মধ্যে ১৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ৮১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

    এছাড়া দেশের অন্যান্য আসনে যাচাই-বাছাই কার্যক্রমও আজ শেষ হবে, যার ফলে নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা খুব শিগগিরই প্রকাশিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন