শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • নির্বাচনের পরিবেশ সন্তোষজনক: প্রধান নির্বাচন কমিশনার

    নির্বাচনের পরিবেশ সন্তোষজনক: প্রধান নির্বাচন কমিশনার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

    সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশকালে আপিল বুথ পরিদর্শন করে তিনি বলেন, “সবার সহযোগিতা থাকলে আসন্ন নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিৎ করা সম্ভব। বর্তমানে নির্বাচন পরিবেশ-পরিস্থিতি সন্তোষজনক।”

    ইসি আরও জানিয়েছে, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আগামী ৫ দিনের মধ্যে আপিল করতে পারবেন। আপিল আবেদনের সঙ্গে ১ সেট মূল কাগজপত্র এবং ৬ সেট ফটোকপি জমা দিতে হবে।

    সারাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করে আপিল গ্রহণের জন্য পৃথক বুথ স্থাপন করা হয়েছে। অঞ্চলভিত্তিক বুথের তালিকা:

    • রংপুর অঞ্চল: বুথ-১ (আসন ১-৩৩)

    • রাজশাহী অঞ্চল: বুথ-২ (আসন ৩৪-৭২)

    • খুলনা অঞ্চল: বুথ-৩ (আসন ৭৩-১০৮)

    • বরিশাল অঞ্চল: বুথ-৪ (আসন ১০৯-১২৯)

    • ময়মনসিংহ অঞ্চল: বুথ-৫ (আসন ১৩০-১৬৭)

    • ঢাকা অঞ্চল: বুথ-৬ (আসন ১৬৮-২০৮)

    • ফরিদপুর অঞ্চল: বুথ-৭ (আসন ২০৯-২২৩)

    • সিলেট অঞ্চল: বুথ-৮ (আসন ২২৪-২৪২)

    • কুমিল্লা অঞ্চল: বুথ-৯ (আসন ২৪৩-২৭৭)

    • চট্টগ্রাম অঞ্চল: বুথ-১০ (আসন ২৭৮-৩০০)

    আপিল শুনানি প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী হবে। ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে এটি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। পরিস্থিতি ও আপিলের সংখ্যা অনুযায়ী সময়সূচি পরিবর্তন হতে পারে।

    শুনানির শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং ই-মেইলে পিডিএফ কপি পাঠানো হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবন থেকে রায়ের হার্ডকপি সংগ্রহ করা যাবে। ১০-১২ জানুয়ারির রায় ১২ জানুয়ারি, ১৩-১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬-১৮ জানুয়ারির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন