শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা হামজা-শামিতসহ ৯ প্রবাসী, আসিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্যের দল পাকিস্তানে মসজিদের গেটে গাড়িবোমা, নিহত ১৬ ‘না’ ভোট না দেওয়ায় একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক
  • জনগণই ঠিক করবে কে সামলাবে দেশের নেতৃত্ব: খাদ্য উপদেষ্টা

    জনগণই ঠিক করবে কে সামলাবে দেশের নেতৃত্ব: খাদ্য উপদেষ্টা
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, “প্রজাতন্ত্রের মালিক জনগণ। দেশের সকল ক্ষমতা জনগণের হাতে রয়েছে এবং আগামী ৫ বছর কে দেশ পরিচালনা করবে, তা জনগণই নির্বাচনের মাধ্যমে নির্ধারণ করবে।”

    তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে দেশের নেতৃত্ব ঠিক করেন। তাই ভোটের গুরুত্ব এবং নাগরিক দায়িত্ব পালন করার ওপর জোর দিয়েছেন তিনি।

    আলী ইমাম মজুমদার মনে করিয়ে দিয়েছেন যে, দেশের উন্নয়ন, সুশাসন ও ন্যায্যতার জন্য জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। ভোটের মাধ্যমে জনগণ যে সিদ্ধান্ত নেবে, সেটি আগামী ৫ বছরে দেশের নেতৃত্ব এবং নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সোমবার (৫ জানুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    খাদ্য উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে নির্দেশনা হয়েছে, ভোটের মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে। নির্বাচনে কোনো ধরনের বিচ্যুতি যেনো না ঘটে সেজন্য প্রশাসনের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবেও বলা হয়েছে। 

    তিনি আশা প্রকাশ করে বলেন, অন্যদের আশঙ্কা ভুল প্রমাণিত করে দেশে সুন্দর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর।

    আলী ইমাম মজুমদার বলেন, উৎসবমুখর পরিবেশে আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিবেন এবং একইসঙ্গে গণভোটেও অংশ নেবেন।

    তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন কোনো অংশগ্রহণমূলক নির্বাচন পাইনি। বিশেষ করে এখন যাদের বয়স ৩০ থেকে ৩৫ তাদের অনেকেই ভোটই দিতে পারেনি। সেই পর্যায় থেকে এবার বন্ধ্যাত্বের অবসান হবে। 

    এই বন্ধ্যাত্ব ঘোচানোর জন্য সরকার অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে জানিয়ে খাদ্য উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে আমরাও চাই গোটা দেশে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন