শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা হামজা-শামিতসহ ৯ প্রবাসী, আসিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্যের দল পাকিস্তানে মসজিদের গেটে গাড়িবোমা, নিহত ১৬ ‘না’ ভোট না দেওয়ায় একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক
  • অর্থ উপদেষ্টা

    দিল্লি-ঢাকা টানাপড়েন, কিন্তু অর্থ-বাণিজ্যে কোনো প্রভাব নেই

    দিল্লি-ঢাকা টানাপড়েন, কিন্তু অর্থ-বাণিজ্যে কোনো প্রভাব নেই
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান রাজনৈতিক টানাপড়েন সত্ত্বেও দেশের অর্থনীতি ও বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেন, “অর্থনীতি এবং বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। দেশের আর্থিক বাজার স্থিতিশীল এবং ব্যবসায়িক পরিবেশ সচল রয়েছে। রাজনৈতিক টানাপড়েনের কারণে অর্থ-বাণিজ্যে কোনো বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা নেই।”

    ড. সালেহউদ্দিন আরও জানান, সরকার অর্থনীতি সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের জন্য পরিবেশ নিরাপদ ও প্রেরণাদায়ক রাখা হচ্ছে। তিনি বলেছিলেন, “বৈদেশিক বাণিজ্য ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বাংলাদেশের অর্থনীতির স্থিতিশীলতা বজায় থাকবে।”

    এ বিষয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, যদিও রাজনৈতিক উত্তেজনা রয়েছে, দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক নীতি এবং বাণিজ্যিক স্থিতিশীলতা বজায় থাকায় প্রভাব সীমিত হবে।

    তিনি বলেন, ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে যেটি ঘটেছে সেটি দুঃখজনক। এমন বিষয়ের শুরুটা কিন্তু আমরা করিনি। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না।

    আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    তিনি আরো বলেন, তবে দুই দেশ বসেই বিষয়টির মীমাংসা করতে হবে। রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করবে না বলেই আশা করছি।

    এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথকীকরণ অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়িত হবে বলেও জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন