শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামজা-শামিতসহ ৯ প্রবাসী, আসিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্যের দল পাকিস্তানে মসজিদের গেটে গাড়িবোমা, নিহত ১৬ ‘না’ ভোট না দেওয়ায় একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • দেশপ্রেম ও একাত্তর চেতনা মানতেই হবে: তারেক রহমান

    দেশপ্রেম ও একাত্তর চেতনা মানতেই হবে: তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একাত্তরের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের রাজনীতির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থ ও জনগণের চাওয়াকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন মতবিরোধ থাকা সত্ত্বেও সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, একাত্তরের চেতনা এবং ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লব ও চব্বিশের জুলাই আন্দোলনের আদর্শকে ধারণ করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

    গত সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাম প্রগতিশীল দলগুলোর জোট ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’-এর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তারেক রহমান এই মন্তব্য করেন।

    সভা শেষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ সাংবাদিকদের জানান, মূলত তারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে সান্ত্বনা জানাতে এবং শোক বইয়ে সই করতে উপস্থিত হয়েছিলেন। পরে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

    বজলুর রশিদ ফিরোজের বরাতে জানা গেছে, তারেক রহমান বৈঠকে বলেছেন, “একাত্তর আমাদের রাষ্ট্রের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। একাত্তরের চেতনা, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং ২০২৪-এর ছাত্র-জনতার বিপ্লবের আকাঙ্ক্ষা—এই মূলনীতি মাথায় রেখেই আমাদের সামনে এগোতে হবে।” তিনি আরও যোগ করেছেন, “সামাজিক ভিন্নমত থাকা স্বাভাবিক—অস্তিক-নাস্তিক, বিশ্বাসী-অবিশ্বাসী সবাই থাকবে। আমাদের লক্ষ্য একটি উদার গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা।”

    বাম জোটের নেতারা সভায় রাজনৈতিক সহনশীলতা ও মতবৈচিত্র্যকে গ্রহণযোগ্য করার ওপর গুরুত্ব দিয়েছেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন রাজনীতিতে প্রভাব বিস্তার করতে না পারে। জামায়াতের ‘জাতীয় সরকার’ গঠনের বিষয়ে আসা প্রশ্নের জবাবে তারেক রহমান পরিষ্কার করেছেন, বিএনপির সঙ্গে জামায়াতের কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, “আমাদের শুধু স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার বিষয়টি আলোচনা হয়েছে।”

    বজলুর রশিদ ফিরোজ জানান, “ভবিষ্যতে যখন আপনারা সরকারে আসবেন, তখন হয়তো আমরা (গণতান্ত্রিক যুক্তফ্রন্ট) বেশি সমালোচনা করব।” এ মন্তব্যের জবাবে তারেক রহমান বলেন, “অবশ্যই সমালোচনা থাকবে। সমালোচনা ছাড়া গণতন্ত্রকে রক্ষা করা সম্ভব নয়; সমালোচনার সঙ্গে আলোচনাও চলবে।”

    বৈঠকে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্কাফী রতন, বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার।

    উল্লেখ্য, গত ২৯ নভেম্বর বাংলাদেশ জাসদসহ ৯টি বাম প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ গঠন করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন