শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামজা-শামিতসহ ৯ প্রবাসী, আসিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্যের দল পাকিস্তানে মসজিদের গেটে গাড়িবোমা, নিহত ১৬ ‘না’ ভোট না দেওয়ায় একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • নির্বাচন হবে বিশ্বাস ফেরানোর প্রথম ধাপ: ইসি সানাউল্লাহ

    নির্বাচন হবে বিশ্বাস ফেরানোর প্রথম ধাপ: ইসি সানাউল্লাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচনকে তিনি দেখছেন দীর্ঘদিন ধরে বিপর্যস্ত হয়ে পড়া নির্বাচনি ব্যবস্থাকে আবার কার্যকর পথে ফেরানোর একটি সুযোগ হিসেবে। বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

    এনজিও ব্যুরো কার্যালয়ে আয়োজিত ‘এলায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (এএফইডি)’—৮১টি সংগঠনের একটি জোট—এর প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচনকে রূপক অর্থে বলা যায়, এটি যেন লাইনচ্যুত একটি ট্রেনকে ন্যূনতম সংস্কার ও প্রয়োজনীয় যন্ত্রাংশ বদলে আবার লাইনে ফিরিয়ে আনার চেষ্টা। অন্তত ট্রেনটিকে সচল করার মতো অবস্থায় নিয়ে আসাই এখন বড় লক্ষ্য। এই কাজটি সফলভাবে করা গেলে সেটিই হবে একটি গুরুত্বপূর্ণ অর্জন।

    তিনি আরও বলেন, নির্বাচন পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের জন্য তৃতীয় চোখের মতো কাজ করেন। তাই তাদের পর্যবেক্ষণ যেন মানসম্মত হয় এবং নির্বাচনের মৌলিক নীতিমালা থেকে বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিশন সচেষ্ট থাকবে। নীতিমালার আওতায় থেকে পর্যবেক্ষকদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

    আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।

    অনুষ্ঠানে ডেমোক্রেসি ওয়াচের চেয়ারপারসন তালেয়া রহমান, খান ফাউন্ডেশনের কো-চেয়ার রোকসানা খন্দকারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন