শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামজা-শামিতসহ ৯ প্রবাসী, আসিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্যের দল পাকিস্তানে মসজিদের গেটে গাড়িবোমা, নিহত ১৬ ‘না’ ভোট না দেওয়ায় একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি ফ্লাইট চালু

    ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি ফ্লাইট চালু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-করাচি-ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ জানুয়ারি থেকে এই ফ্লাইট চালু হতে যাচ্ছে।

    বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে।

    তিনি বলেন, ‘প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার চলাচল করবে।’

    নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরো সহজ ও সুবিধাজনক হবে বলে আশা প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

    ফ্লাইটের সময়সূচি:

    ঢাকা থেকে ছাড়বে : স্থানীয় সময় রাত ৮টা, করাচি পৌঁছাবে : স্থানীয় সময় রাত ১১টা।

    করাচি থেকে ছাড়বে : স্থানীয় সময় রাত ১২টা, ঢাকায় পৌঁছাবে : স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিট।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন