শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা হামজা-শামিতসহ ৯ প্রবাসী, আসিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্যের দল পাকিস্তানে মসজিদের গেটে গাড়িবোমা, নিহত ১৬ ‘না’ ভোট না দেওয়ায় একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

    সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে আজ বৃহস্পতিবার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বিক্রি ও সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সমিতির দাবি, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশের সব এলপিজি সিলিন্ডার বিপণন ও সরবরাহ কার্যক্রম স্থগিত থাকবে।

    গতকাল বুধবার (৭ জানুয়ারি) এক নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশে বলা হয়, আগামী ৮ জানুয়ারি থেকে দাবির পরিপূর্ণতা না হওয়া পর্যন্ত সব কোম্পানি ও প্ল্যান্টে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত থাকবে।

    এর আগে সমিতি বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে তাদের দাবিসমূহ তুলে ধরেন। সমিতি হুঁশিয়ারি দেয়, ২৪ ঘণ্টার মধ্যে যদি তাদের দাবি পূরণ না করা হয়, তবে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে।

    সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)কে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করতে হবে। এছাড়া প্রশাসনকে পরিবেশকদের ওপর হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে।

    সমিতি আরও জানান, এই দাবিগুলো পূরণ না হলে দেশের সব এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন