শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা হামজা-শামিতসহ ৯ প্রবাসী, আসিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্যের দল পাকিস্তানে মসজিদের গেটে গাড়িবোমা, নিহত ১৬ ‘না’ ভোট না দেওয়ায় একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, বিচ্যুতি পেলেই ব্যবস্থা: মন্ত্রিপরিষদ সচিব

    সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, বিচ্যুতি পেলেই ব্যবস্থা: মন্ত্রিপরিষদ সচিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব। তিনি আশ্বস্ত করেছেন, নির্বাচনের সময় কোথাও কোনো বিচ্যুতি ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের তফসিলের আগে নতুন নিয়োগপ্রাপ্ত ডিসিদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আমি তো এখনো আশাবাদী, সুষ্ঠু নির্বাচন করা যাবে, ইনশাআল্লাহ্।”

    তিনি আরও বলেন, “অভিজ্ঞতা তো সবাই সঙ্গে নিয়ে আসে না। অভিজ্ঞতা পরিস্থিতির মধ্যে তৈরি হয়। যদি তারা সঠিক পথে চলতে পারে এবং তাদের মনোভাব সঠিক থাকে, তাহলে নির্বাচন ১০০ শতাংশ সফল হবে।”

    শেখ আব্দুর রশীদ বলেন, “যদি আমরা কোনো বিচ্যুতি দেখতে পাই, তবে আমরা যথাযথ ব্যবস্থা নেব। ঢালাওভাবে নয়, সুনির্দিষ্টভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” তিনি আরও আশ্বাস দেন যে, মাঠ প্রশাসন যথেষ্ট প্রস্তুত এবং ভোট প্রক্রিয়ার জন্য যোগ্য।

    মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্যে স্পষ্ট হয় যে, সরকার নিরপেক্ষ ও স্বচ্ছ ভোট নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং নির্বাচনের সময় যে কোনো ধরনের ত্রুটি বা বিচ্যুতি দ্রুত সমাধান করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন