শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা হামজা-শামিতসহ ৯ প্রবাসী, আসিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্যের দল পাকিস্তানে মসজিদের গেটে গাড়িবোমা, নিহত ১৬ ‘না’ ভোট না দেওয়ায় একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • নির্বাচন ও গণভোটে সিলের কোড নম্বর গোপন রাখতে ইসির নির্দেশ 

    নির্বাচন ও গণভোটে সিলের কোড নম্বর গোপন রাখতে ইসির নির্দেশ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রে ব্যালট পেপার, অফিসিয়াল সিল ও ব্রাস সিলসহ সব নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এমন নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করা হয়েছে।

    নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে জারি করা ওই পরিপত্রে বলা হয়েছে, ভোটকেন্দ্রভিত্তিক বিতরণ করা নির্বাচনী সামগ্রী পৌঁছানোর পর আগের পরিপত্রের সঙ্গে সংযুক্ত তালিকা অনুযায়ী সব ফরম, প্যাকেট, খাম ও অন্যান্য দ্রব্যাদি সঠিকভাবে যাচাই করতে হবে। কোনো সামগ্রী কম বা বেশি হলে তাৎক্ষণিকভাবে সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

    পরিপত্রে ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিজি প্রেস, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস বা সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে সরবরাহ করা ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানোর পর ফরম-৫ অনুযায়ী প্রার্থীর নাম ও প্রতীক মিলিয়ে দেখতে হবে। প্রিজাইডিং অফিসারদের মধ্যে বিতরণের আগ পর্যন্ত ব্যালট পেপার নিরাপদে সংরক্ষণ করতে হবে এবং সব পর্যায়ে গোপনীয়তা নিশ্চিত করতে হবে।

    নির্দেশনায় আরও বলা হয়েছে, অফিসিয়াল সিল ও ব্রাস সিলে থাকা নিরাপত্তামূলক কোড নম্বর সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করতে হবে। কোন ভোটকেন্দ্রে কোন কোড নম্বরের সিল সরবরাহ করা হচ্ছে, তা কেন্দ্রভিত্তিক বিতরণ রেজিস্টারে লিখতে হবে এবং প্রতিটি সিলের ছাপ সংরক্ষণ করতে হবে। ভোটকেন্দ্রে ব্যবহৃত সিলের কোড নম্বর, কক্ষ নম্বর ও সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসারের নাম উল্লেখ করে একটি খামে সংরক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

    একই সঙ্গে, ভোটকেন্দ্রে নির্বাচনী মালামাল পরিবহনের জন্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আলাদা দুটি হেসিয়ান বড় ব্যাগ (চটের বস্তা) এবং সিল ও অন্যান্য দ্রব্যের জন্য হেসিয়ান ছোট ব্যাগ ব্যবহারের কথা বলা হয়েছে। ভোটগ্রহণ শেষে অফিসিয়াল সিল ও মনিহারী সামগ্রী ছোট ব্যাগে সিলগালা করে বড় ব্যাগের সঙ্গে দৃঢ়ভাবে বেঁধে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    এ ছাড়া, ভোটগ্রহণ শেষে সব সিলমোহরকৃত হেসিয়ান ব্যাগে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের নাম ও নম্বর দৃশ্যমানভাবে সংযুক্ত করতে হবে এবং পর্যাপ্ত পুলিশ প্রহরায় দ্রুত রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে নির্বাচনী মালামাল হস্তান্তর করার নির্দেশনাও দেওয়া হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন