শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বোতলজাত সয়াবিনের সংকট, কয়েক দোকান ঘুরেও মিলছে না তেল মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪
  • ঢাকা বাতাসের দূষণে শীর্ষে: স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

    ঢাকা বাতাসের দূষণে শীর্ষে: স্বাস্থ্যঝুঁকি বাড়ছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রোববার (১১ জানুয়ারি) বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান প্রথম। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ২৭৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    ভিয়েতনামের রাজধানী হ্যানয় ২৪৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতের দিল্লি তৃতীয় স্থান দখল করেছে, স্কোর ২১১। চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চ্যাংডু ২০৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। তালিকার পঞ্চম স্থান দখল করেছে ভিয়েতনামের বৃহত্তম শহর হো চি মিন সিটি, স্কোর ২০১।

    এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) শহরের বাতাসের মান এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে মানুষকে তথ্য দেয়। সাধারণত, ১০১–১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১–২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’, এবং ৩০১ বা তার বেশি স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন