শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বোতলজাত সয়াবিনের সংকট, কয়েক দোকান ঘুরেও মিলছে না তেল মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪
  • তিন গুণ দ্রুত ইন্টারনেট প্যাকেজ চালু করলো বিটিসিএল

    তিন গুণ দ্রুত ইন্টারনেট প্যাকেজ চালু করলো বিটিসিএল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গ্রাহকদের উন্নত ও নির্ভরযোগ্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে তিন গুণ পর্যন্ত গতিবৃদ্ধি আনার ঘোষণা দিয়েছে, তবে মাসিক মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক দ্রুতগতির ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন।

    বিটিসিএল জানিয়েছে, আপগ্রেড করা প্যাকেজগুলোর মাধ্যমে অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং অন্যান্য স্মার্ট সেবা ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত হবে। দ্রুতগতির ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নিশ্চিত করে দেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

    নতুন প্যাকেজের উদাহরণগুলো হলো:

    • মাসিক ৩৯৯ টাকায় ‘সুলভ-৫’ (৫ এমবিপিএস) এখন ‘সাশ্রয়ী-২০’ (২০ এমবিপিএস)

    • ৫০০ টাকায় ‘সুলভ-১২’ (১২ এমবিপিএস) এখন ‘সাশ্রয়ী-২৫’ (২৫ এমবিপিএস)

    • ৫০০ টাকায় ‘ক্যাম্পাস-১৫’ (১৫ এমবিপিএস) এখন ‘ক্যাম্পাস-৫০’ (৫০ এমবিপিএস)

    • ৮০০ টাকায় ‘সুলভ-১৫’ (১৫ এমবিপিএস) এখন ‘সাশ্রয়ী-৫০’ (৫০ এমবিপিএস)

    • ১০৫০ টাকায় ‘সুলভ-২০’ (২০ এমবিপিএস) এখন ‘সাশ্রয়ী-১০০’ (১০০ এমবিপিএস)

    • ১১৫০ টাকায় ‘সুলভ-২৫’ (২৫ এমবিপিএস) এখন ‘সাশ্রয়ী-১২০’ (১২০ এমবিপিএস)

    • ১৩০০ টাকায় ‘সুলভ-৩০’ (৩০ এমবিপিএস) এখন ‘সাশ্রয়ী-১৩০’ (১৩০ এমবিপিএস)

    • ১৫০০ টাকায় ‘সুলভ-৪০’ (৪০ এমবিপিএস) এখন ‘সাশ্রয়ী-১৫০’ (১৫০ এমবিপিএস)

    • ১৭০০ টাকায় ‘সুলভ-৫০’ (৫০ এমবিপিএস) এখন ‘সাশ্রয়ী-১৭০’ (১৭০ এমবিপিএস)

    বিটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই প্যাকেজ আপগ্রেড গ্রাহকদের জন্য আরও দ্রুত, নির্ভরযোগ্য এবং মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে। গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন