শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল গণভোট প্রচারণায় আইটি ফটোকার্ড কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

    ডিজিটাল গণভোট প্রচারণায় আইটি ফটোকার্ড কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণভোটের প্রচারণার অংশ হিসেবে আইটি ফটোকার্ড শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সরকারি সূত্রে জানা গেছে, এ উদ্যোগের মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নির্বাচনী অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য রাখা হয়েছে।

    সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ফটোকার্ডে গণভোটের প্রয়োজনীয় তথ্য ও ভোটারদের জন্য নির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে। এটি ডিজিটাল মাধ্যমে সহজভাবে শেয়ার করা যাবে, যাতে জনগণ সহজে ভোটের গুরুত্ব সম্পর্কে অবগত হতে পারে।

    এ উদ্যোগকে ডিজিটাল প্রচারণার নতুন ধারা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের কার্যক্রম ভোটারদের অংশগ্রহণে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভোটাররা আরও সক্রিয়ভাবে গণভোটে অংশ নেবে।

    সরকারি পদক্ষেপ অনুযায়ী, সকল বিভাগের সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানও এই ফটোকার্ড শেয়ারের উদ্যোগে সহযোগিতা করবে।

    রোববার (১১ জানুয়ারি) থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ধরনের আটটি ফটোকার্ড শেয়ার করা হবে।

    প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।

    গণভোটের প্রচারণার অংশ হিসেবে এ কার্যক্রম শুরু হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন