শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বোতলজাত সয়াবিনের সংকট, কয়েক দোকান ঘুরেও মিলছে না তেল মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান
  • অভিবাসী ভিসা স্থগিত: পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা উপদেষ্টা নেবে কর্মকৌশল

    অভিবাসী ভিসা স্থগিত: পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা উপদেষ্টা নেবে কর্মকৌশল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা উপদেষ্টা বিষয়টি নিয়ে কার্যকর কৌশল তৈরি করবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন।

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন নিয়মের কারণসমূহ জানানো হয়েছে। গতকালই আমরা এই সিদ্ধান্তের খবর পেয়েছি। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা উপদেষ্টা দলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে মার্কিন প্রশাসনের সঙ্গে যুক্ত হইব।”

    উপদেষ্টা আরও বলেন, “এ ধরনের পদক্ষেপ কোনো দেশকে বিশেষভাবে লক্ষ্য করে নেওয়া হয়নি। যেসব দেশ থেকে অভিবাসী যুক্তরাষ্ট্রে বেশি যায়, যেসব দেশ থেকে রাজনৈতিক আশ্রয় (Political Asylum) চাইতে আসে বা যেখানে মানুষের উপর স্থানীয় সামাজিক সেবা নির্ভরশীল হয়ে পড়ে, সেসব দেশগুলোকে এই নতুন শর্তের আওতায় আনা হয়েছে। এটি মার্কিন সরকারের স্বতন্ত্র সিদ্ধান্ত। আমাদের লক্ষ্য হবে, এই পরিস্থিতিতে কীভাবে বাংলাদেশের নাগরিকদের স্বার্থ রক্ষা করা যায় এবং কার্যকর সমাধান বের করা।”

    এর আগে, অভিবাসী ভিসা এবং ভিসা বন্ডিং সংক্রান্ত ইস্যুতে কিছু প্রক্রিয়াগত পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। বর্তমানে মার্কিন প্রশাসন পরবর্তী সপ্তাহ থেকে এই স্থগিতাদেশ বাস্তবায়ন শুরু করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন