শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • আ.লীগ না থাকলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে: রিজওয়ানা হাসান

    আ.লীগ না থাকলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে: রিজওয়ানা হাসান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ আছে কি না—এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক ইস্যু ও নির্বাচন নিয়ে আলাপকালে এ নিয়ে প্রশ্ন করা হয় তাকে।

    নির্বাচন নিয়ে জনমনে এখনও সংশয় আছে— এ বিষয়টি নিয়ে রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন হবে এবং তা ১২ ফেব্রুয়ারিই হবে। তবে, এ নিয়ে মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে নির্বাচন হবে কি না, তা নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে থাকে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না।

    আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আদৌ গ্রহণযোগ্য হবে কি না–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, তা নিয়ে প্রশ্নের উত্তর খুব পরিষ্কার; দলটির নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবেই সুযোগ নেই। তবে, তাদের ছাড়া নির্বাচন হলেও এটি অংশগ্রহণমূলক হবে।

    রাজনৈতিক দলগুলোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিযোগ আসতেই পারে। তবে, নির্বাচন কমিশনের এ ব্যাপারে প্রতিকার দেওয়ার স্পষ্ট বিধান রয়েছে।

    নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে রিজওয়ানা হাসান বলেন, যারা পরিবর্তন এবং সংস্কার চান, তাদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই রায় দিতে হবে। এটি নিয়ে সরকারের প্রচারণায় নিরপেক্ষতা হারাবে না। যে সরকার আইন পাস করতে পারে, সে সরকার অবশ্যই এই ইস্যুতে অবস্থান নিতে পারে। সুতরাং গণভোটের পক্ষে সরকারের প্রচারণার বিষয়টি প্রশ্নবিদ্ধ হবে না।

    এছাড়া, যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে উপদেষ্টা জানান, বিষয়টি সরকারের নজরে আছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন থেকেই কাজ শুরু করবে যাতে দ্রুত সমাধান পাওয়া যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন