শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বোতলজাত সয়াবিনের সংকট, কয়েক দোকান ঘুরেও মিলছে না তেল মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান
  • ফেব্রুয়ারিতে দুই দফায় মিলছে ৬ দিনের সরকারি ছুটি

    ফেব্রুয়ারিতে দুই দফায় মিলছে ৬ দিনের সরকারি ছুটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। ক্যালেন্ডারের অনুযায়ী, মাসের প্রথমার্ধে দুই দফায় টানা তিন দিনের ছুটি মিলবে, যার ফলে মোট ৬ দিনের বিশ্রামের সুযোগ তৈরি হয়েছে।

    প্রথম দফার ছুটির সুযোগটি আসছে পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে। সম্ভাব্য হিসাবে আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার শবে বরাত পালিত হতে পারে।

    চাঁদ দেখা সাপেক্ষে ওই দিন শবে বরাত অনুষ্ঠিত হলে পরদিন ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে। এর সঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি—শুক্রবার ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি)। ফলে মাসের শুরুতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা তিন দিনের অবকাশ ভোগ করতে পারবেন।
    এর ঠিক এক সপ্তাহ পর দ্বিতীয় দফার দীর্ঘ ছুটি মিলছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে।

    নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকায়, এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন