শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বোতলজাত সয়াবিনের সংকট, কয়েক দোকান ঘুরেও মিলছে না তেল মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান
  • উত্তরা ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল তিনজনের

    উত্তরা ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল তিনজনের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরার একটি সাততলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। মাত্র চার মিনিটের মধ্যে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

    ফায়ার সার্ভিসের দল সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়।

    তালহা বিন জসিম জানান, অগ্নিকাণ্ডের সময় ওই ফ্ল্যাটে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

    এ ঘটনায় ফায়ার সার্ভিস ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

    আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে তদন্ত করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন