শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বোতলজাত সয়াবিনের সংকট, কয়েক দোকান ঘুরেও মিলছে না তেল মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে
  • যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

    যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং বাৎসরিক জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নেসকো সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে রায়পুর ৩৩/১১ কেভি সাব-স্টেশনে বাৎসরিক জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    এসময় শহীদ এম মনসুর আলী মেডিকাল কলেজ ও হাসপাতাল, সার্কিট হাউস, সিরাজগঞ্জ জেলা কারাগার, সিরাজগঞ্জ পুলিশ লাইনস, সরকারি পোল্ট্রি ফার্ম, শিয়ালকোল, চক শিয়ালকোল, দিয়ার বৈদ্যনাথ, বগুড়া বাসস্ট্যান্ড, কাজীপুর রাস্তার মোড়, বাজার স্টেশন, মাসুমপুর, কান্দাপাড়া, উকিল পাড়া, সয়াগোবিন্দ, ভাষাণী রোড, সয়াধানগড়া, উত্তর সয়াধানগড়া, নয়ন মোড়, পুকুর চালা, মাহমুদপুর, রায়পুর, চর রায়পুর, রায়পুর ১নং মিল গেট, কল্যাণী, চর কল্যাণী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন