শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ইসিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

    ইসিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গতকাল বিকেলে নির্বাচন কমিশনের সামনে অস্থিতিশীল ঘটনার পর নির্বাচন কমিশন (ইসি) ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও এলাকায় অবস্থিত ইসি প্রধান কার্যালয়ের চারপাশে একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

    সরেজমিনে দেখা যায়, ইসিতে প্রবেশের আগে কয়েক ধাপে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পিকেএসএফের দিকের সড়কসহ আশপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মূল গেটে তিন স্তরের নিরাপত্তা বলয় স্থাপন করা হয়েছে।

    এছাড়া মূল ভবনের সামনেই ব্যারিকেড দিয়ে চলাচল সীমিত করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। যারা ভেতরে প্রবেশ করতে চাইছেন, সবার কাছেই প্রবেশের কারণ জানতে চাওয়া হচ্ছে। প্রাথমিক যাচাই শেষে ভেতরে প্রবেশের অনুমতি মিললেও অস্থায়ী অপেক্ষারতদের বুথ থেকে অডিটোরিয়ামে যেতে আরও দুই ধাপের নিরাপত্তা বলয় অতিক্রম করতে হচ্ছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, গতকালের পরিস্থিতির পর কমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বহুতল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশনের কার্যক্রম স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা সাময়িকভাবে কার্যকর থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন